Site icon এসো ইনকাম করি

Blogger ব্লগে Google Analytics যুক্ত করার সহজ উপায় (২০২৫)

How to add Google Analytics to Blogger blog?

Blogger ব্লগে ভিজিটরদের আচরণ ট্র্যাক করতে চান? Google Analytics আপনার সেরা সঙ্গী! এই ফ্রি টুলের মাধ্যমে আপনি জানতে পারবেন ভিজিটররা কোথা থেকে আসছে, কী দেখছে, কতক্ষণ থাকছে — সবকিছুই একদম ফ্রি! জেনে নিন কিভাবে Blogger ব্লগে Google Analytics যুক্ত করবেন সহজভাবে।

 

আপনার ব্লগে Google Analytics যুক্ত করে রাখলে প্রতিদিন কত লোক, কিভাবে, কোথা হতে, কোন ব্রাউজার ব্যবহার করে ব্লগটি ভিজিট করছে তার বিস্তারিত জানতে পারবেন। আমরা আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবচেয়ে সহজ উপায়ে ব্লগে Google Analytics যুক্ত করবেন।

100 টাকা বোনাস দিচ্ছে Sohoj Affiliates এ একাউন্ট করলেই পাবেন


যেহেতু ব্লগার Blogger ব্লগ এবং Google Analytics দুটিই গুগল কোম্পনীর পরিসেবা, সেহেতু এটি ব্লগে যুক্ত করার জন্য তেমন কোন ঝামেলা পোহাতে হবে না। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই খুব সহজে ব্লগার ব্লগে Google Analytics যুক্ত করা যায়। তবে তার আগে একটু ভালভাবে জেনে নেই Google Analytics কি এবং কেন ব্লগে যু্ক্ত করা প্রয়োজন?

Google Analytics কি এবং কেন?

গুগল কোম্পানি ২০১১ সালের এপ্রিল মাসে সম্পূর্ণ বিনা মূল্যে এ সেবাটি চালু করে। মূলত Blogger  ব্লগের ভিজিটরদের Activities সম্পর্কে বিস্তারিত জানার জন্য এটি ব্লগে যুক্ত করা হয়ে থাকে। Google Analytics ব্যবহার করলে আপনার ব্লগে প্রতিদিন কতজন লোক ভিজিট করছে তা জানতে পারবেন। 


তাছাড়াও কোন দেশ হতে কিভাবে আপনার ব্লগে ভিজিটররা প্রবেশ করল তার বিস্তারিত জানতে পারবেন। এমনকি ভিজিটররা কোন ধরনের ব্রাউজারের মাধ্যমে কি কি Keyword ব্যবহার করে আপনার Blogger ব্লগ ভিজিটর করছে তাও জানতে পারবেন।


যার ফলে আপনার Blogger ব্লগের বিষয়বস্তু অনুসারে গুরুত্বপূর্ণ Keyword সম্পর্কে ধারনা নিয়ে ঐ বিষয়ে বেশী আর্টিকেল শেয়ার করে ব্লগে ভিজিটর বাড়ীয়ে নিতে পারবেন। এটি ব্লগে যুক্ত করার জন্য দুটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে Google Analytics Account তৈরি করা এবং পরে ব্লগে যুক্ত করতে হবে।

কিভাবে Google Analytics Account তৈরি করবেন?

কিভাবে Blogger  ব্লগে যুক্ত করবেন?

<b:include data=’blog’ name=’google-analytics’/>

নোটঃ সর্বশেষ অংশটি আপনার মনে খটকা তৈরি করতে পারে যে, কেন আমি এখানে Tracking Code ব্যবহার না করে <b:include data=’blog’ name=’google-analytics’/> ট্যাগটি ব্যবহার করলাম। তার কারণ হচ্ছে শুধুমাত্র Blogger  ব্লগার ব্লগে Google Analytics সবসময় Hidden অবস্থায় ‍যুক্ত করা থাকে। কাজেই উপরের লাইনটি ঐ Tracking Code টিকে সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশ দেবে। তবে ব্লগার ব্যতীত অন্য কোথাও ব্যবহার করতে হলে অবশ্যই Tracking Code ব্যবহার করতে হবে।

Exit mobile version